ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি: সিইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে কমিশন বদ্ধপরিকর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। এ সময় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সিইসি আরও জানান, জাতীয় সংসদ ৩৫০ সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয় এবং ৫০টি সংরক্ষিত নারী আসন দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে বিতরণ করা হয়। আসন্ন নির্বাচনে ২৯৯টি নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার তালিকা হালনাগাদে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যার মধ্যে ২৭ লাখ নারী। এতে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ মিলিয়নের বেশি।
নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য তথ্যপ্রযুক্তি-সমর্থিত ডাক ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। সীমিত সময়ে প্রায় ৮ লাখ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দেশের অভ্যন্তরে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্যও ডাক ব্যালট ব্যবস্থার সুযোগ রয়েছে।
ভোটগ্রহণ একদিনে অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। ভোটার উপস্থিতি বাড়াতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোটগ্রহণ ও গণনার দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে গণনা শেষে ফল ঘোষণা হবে এবং পরে রিটার্নিং কর্মকর্তারা সমন্বিতভাবে ফল প্রকাশ করবেন।
ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এ নির্বাচনে ৪৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২২০ জন পর্যবেক্ষক রয়েছেন। এছাড়া ১৬০-এর বেশি আন্তর্জাতিক সাংবাদিক এবং দেশীয়ভাবে ৮১টি সংস্থার ৪৫ হাজারের বেশি পর্যবেক্ষক ও ৬০ হাজারের বেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবেন।
সিইসি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো বিরোধ সংবিধান ও আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যম ও পর্যবেক্ষকদের পেশাদার ভূমিকা নির্বাচনের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক আস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- বিএনপি দুই নেতার শেয়ারে বিনিয়োগকারীদের হুলস্থুল
- নির্বাচনে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করল সরকার