ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
প্রযুক্তি ও সামাজিক ব্যবসার মেলবন্ধনে স্বাস্থ্য খাতের রূপান্তর সম্ভব: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, প্রযুক্তি আমাদের জন্য এক আশীর্বাদ এবং এর সাথে সামাজিক ব্যবসার সফল মেলবন্ধন ঘটানো গেলে স্বাস্থ্য খাতের সকল সমস্যার সমাধান করা সম্ভব।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে 'ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার- বাংলাদেশ’স ব্লুপ্রিন্ট ' শীর্ষক উচ্চপর্যায়ের কর্মসভায় তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, কেন একটি ওষুধ কোম্পানি নামমাত্র মূল্যে ওষুধ উৎপাদন করে চড়া দামে বিক্রি করবে, যখন তারা সামাজিক ব্যবসার মডেল অনুসরণ করে ন্যায্য মূল্যে ওষুধ সরবরাহ করতে পারে? তিনি সকল ওষুধ কোম্পানিকে এমন নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার আহ্বান জানান, যা বাজারে দুর্লভ ও ব্যয়বহুল রোগের ওষুধ উৎপাদন করবে, যা প্রচলিত লাভ-ভিত্তিক মডেলের অধীনে সম্ভব হয় না।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের নার্সিং খাতের সাফল্যের উদাহরণ তুলে ধরে বলেন, "বাংলাদেশে আমরা একটি নার্সিং কলেজ করেছিলাম। আমাদের দেশে নার্সের বড় সংকট ছিল। আমাদের ছোট্ট প্রতিষ্ঠানটি এখন অনেক বড় হয়েছে। আমরা নার্সের সমস্যা অনুধাবন করে নার্সিং কলেজ তৈরি করেছিলাম, যা এখন বিশ্বমানের শিক্ষা প্রদান করে। এর ফলস্বরূপ, যুক্তরাজ্য থেকে শুরু করে জাপান পর্যন্ত বিভিন্ন দেশ মানসম্পন্ন নার্সের জন্য আমাদের কাছে খোঁজ করে।" তিনি উল্লেখ করেন যে, জাপানে বয়স্কদের সেবার জন্য মানুষের অভাব থাকলেও, বাংলাদেশের ২৬ বছরের কম বয়সী তরুণ জনগোষ্ঠীর বিপুল সংখ্যা এই স্বাস্থ্য খাতের রূপান্তরে বিশাল সুযোগ তৈরি করেছে। তিনি বিশ্বাস করেন, এই মেধাবী তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে পুরো স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান