ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
রঙিন আয়োজনে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) উদযাপন করেছে তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে কেক কাটা, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উদযাপনের অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন সফলতার সাথে ৭৭ বছর পার করেছে, এটি আমাদের জন্য আনন্দের বিষয়। যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলতে অবদান রেখেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন দলীয় সীমারেখার বাইরে থেকে কাজ করছে। বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থেকেছে। আমরা সবাই একটি পরিবারের অংশ, ভবিষ্যতেও একসাথে কাজ করে যাবো।”
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা ঢাবির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো। অ্যালামনাইরা সবসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার উন্নয়নে অবদান রাখবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি অ্যালামনাইদের দায়বদ্ধতা রয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কাজ করে যেতে হবে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এদিন সন্ধ্যায় অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনেকেই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল