ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য আশার খবর দিলো এনজিওগুলো
নিজস্ব প্রতিবেদক: ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য আশার খবর নিয়ে এসেছে দেশের এনজিওগুলো। হাসপাতালের রেডিওথেরাপি মেশিন নষ্ট হওয়ায় যখন সাধারণ মানুষ ভোগান্তিতে, তখন এই সংকট নিরসনে সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে তারা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এনজিও বিষয়ক ব্যুরোর সভাকক্ষে আয়োজিত স্বাস্থ্যখাতে এনজিওদের সম্পৃক্ততা শীর্ষক এক মতবিনিময় সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ ৪০টি এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. শেখ মইনুল খোকন প্রস্তাব দেন যে, বিদ্যমান পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় এনজিওভিত্তিক দাতব্য সংস্থাগুলো সরকারি ক্যানসার চিকিৎসা কেন্দ্রগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপন করে সরকার নির্ধারিত ফিতে সেবা নিশ্চিত করতে পারে। এতে রাষ্ট্রের অপ্রয়োজনীয় খরচ কমবে এবং নিয়মিত সেবা নিশ্চিত হবে।
স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান এনজিওদের কাজের প্রশংসা করে বলেন, সরকারি দপ্তরের কর্মীরা ‘সেফজোনে’ থেকে কাজ করলেও এনজিও কর্মীরা মানুষের সেবার জন্য যুদ্ধ করে যাচ্ছেন, সরকার তাদের পাশে থাকবে। তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এনজিওদের ভূমিকার ওপরও জোর দেন। হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. ইউনুস হাসপাতালের লাইসেন্স প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে ক্যানসার রোগীদের রেডিওথেরাপি সেবা প্রাপ্তি সহজ হবে এবং স্বাস্থ্যখাতে এনজিওদের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর