ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গেল বছর পবিত্র হজ ও ওমরা করেছেন যতজন
ডুয়া ডেস্ক: ২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা মুসলিমদের সংখ্যা এক কোটি ৮৫ লাখেরও বেশি হয়েছে যারা পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন। তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলেন।
জেদ্দায় অনুষ্ঠিত চতুর্থ হজ ও ওমরাহ সম্মেলন এবং প্রদর্শনীতে বক্তৃতা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, পবিত্র হজ ও ওমরা পালন করতে আসা মুসলিমদের অভিজ্ঞতা উন্নত করতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
মন্ত্রী বলেন, নববী মসজিদে আল-রওজা আল শরিফায় নতুন ব্যবস্থার বাস্তবায়ন সেবার সংখ্যা বাড়ানোর পথ তৈরি করেছে। তাঁর কথায়, ২০২২ সালে সেখানে ৪০ লাখ মুসলিম জিয়ারত করেছিলেন কিন্তু ২০২৪ সালে ওই সংখ্যা বাড়িয়ে ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে।
এছাড়া আল রাবিয়াহ নতুন নুসুক অ্যাপের সংস্করণ উদ্বোধন করেছেন যা ওমরাহ যাত্রীদের জন্য অতিরিক্ত সেবার সুযোগ তৈরি করেছে। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনকারীরা তাদের যাত্রা পরিকল্পনা করতে পারে এবং প্রয়োজনীয় ভিসা ও পারমিট পেতে সহায়তা পায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ