ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে। এই অভিযানে ডিবি'র একাধিক সদস্য অংশ নিয়েছিলেন।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অজয় খোকন সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসব কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না বা অতীতে সহিংসতায় জড়িত ছিলেন কি না—সেসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।
অজয় কর খোকন ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।
এছাড়া, অজয় কর খোকন দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলেও নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)