ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
এলডিসি উত্তরণ সহজ করতে ডব্লিউটিওর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. নগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলো যেন বাণিজ্য সুবিধা হ্রাস বা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার প্রত্যাহারের মতো ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়ে মহাপরিচালকের সক্রিয় ভূমিকা কামনা করেন। ডব্লিউটিও প্রধান এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উত্তরণের কথা রয়েছে।
বৈঠকে বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষা নীতি বৃদ্ধি, বিশ্বায়নের গতি মন্থর হওয়ার আশঙ্কা এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও সংস্কার নিয়েও আলোচনা হয়। ড. ওকোনজো-ইওয়েলা জানান, নানা উদ্বেগের মধ্যেও বিশ্ব বাণিজ্য এখনও সহনশীল রয়েছে এবং প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিওর নিয়মের আওতায় চলছে। তিনি ডব্লিউটিওর সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের সমর্থন চেয়ে বলেন, “ডব্লিউটিওকে সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। আমি আপনার নেতৃত্ব চাই।”
অধ্যাপক ইউনূসও ডব্লিউটিও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য বাস্তবতায় নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে নতুনভাবে নিজেদের সাজাতে হবে এবং এখনই এই চ্যালেঞ্জ গ্রহণের সময়। প্রধান উপদেষ্টা এই অর্থবহ পরিবর্তনের পক্ষে বাংলাদেশের কণ্ঠ উঁচু করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি