ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
অরুণাচল সীমান্তের কাছে কাচিনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা
ডুয়া ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী আবারও বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এবার তারা ভারতের অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে চালানো হয়েছে।
এর আগে, মিয়ানমার বিমানবাহিনী বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন প্রদেশে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা করেছিল। এবার কাচিন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)-এর আস্তানায় হামলা চালানো হয়েছে, যা ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে অবস্থিত।
শনিবার থেকে শুরু হওয়া এই ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৫ জন গ্রামবাসী নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী। হামলার লক্ষ্য ছিল সান লুন এলাকায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) মিয়ানমারের অন্যতম ধনী বিদ্রোহী গোষ্ঠী, যার নিয়ন্ত্রণে মূল্যবান ধাতু ও রত্নের খনি রয়েছে। গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা প্রায় ৭ হাজার। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু জানান, নিহত এবং আহতরা সবাই সাধারণ গ্রামবাসী।
এছাড়া, কাচিন প্রদেশের সঙ্গে ভারতের অরুণাচল, চীনের ইউনান প্রদেশ এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্ত রয়েছে, যা স্পর্শকাতর এলাকা। এ কারণে ভারতের জন্য এ অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, "আমরা মিয়ানমারের পরিস্থিতি তীক্ষ্ণ নজরে রেখেছি।"
উল্লেখযোগ্য যে, চলতি বছরের শুরুর দিকে, মিয়ানমারের জান্তার বিমান হামলায় অন্তত ৪০ জন গ্রামবাসী নিহত হয়েছিল রাখাইন প্রদেশে, যা আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকা ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ