ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দাবানলের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে চলছে চুরি ও লুটপাট
ডুয়া ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের দাবানল এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দাবানল শঙ্কা সৃষ্টি হয়েছে। এর ফলে, আক্রান্ত এলাকার বাসিন্দারা জীবন রক্ষা করতে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করে পালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকেই চুরি ও লুটপাটে জড়িয়ে পড়ছেন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের দাবানল আক্রান্ত এলাকায় অনেকেই ছদ্মবেশে লুটপাট করছে। এর মধ্যে দুজন দমকল কর্মী সেজে লুটপাট করতে গিয়ে আটক হয়েছেন। চুরি ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। এই পর্যন্ত মোট ৩৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।
লুটপাট প্রতিরোধে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, দাবানলের আগুনে যাদের সবকিছু হারিয়ে গেছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ যেন আরও ক্ষতি না করে।
এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। প্রাণ হারিয়েছেন ২৪ জন এবং অন্তত ২৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। আক্রান্ত এলাকায় জনগণকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ