ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মুক্তির আগে আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলছে ‘সাবা’
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মাকসুদ হোসেন পরিচালিত তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’ দিয়ে বড় পর্দায় আলোড়ন সৃষ্টি করেছেন। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান উৎসব, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রেড সি উৎসবে ‘সাবা’ সাফল্যের সাথে প্রদর্শিত হয়েছে।
আগামী ২৬ অক্টোবর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে, মেহজাবীন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাবা’র দেড় মিনিটের ট্রেলার প্রকাশ করেছেন, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
ট্রেলারটি শেয়ার করে মেহজাবীন লিখেছেন, "সাবা এটি একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে।" তিনি আরও যোগ করেন, "এই যাত্রায় হেঁটে যান প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন—মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।"
প্রকাশিত ট্রেলারে সাবার করুণ সংগ্রাম ও মায়ের প্রতি তার গভীর ভালোবাসার চিত্র ফুটে উঠেছে। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর সাবা তার অসুস্থ মাকে নিয়ে একাকী লড়াই শুরু করে। মেহজাবীনের এই ছবিটি যে তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)