ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানে বিমান হামলায় নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিমানবাহিনী পরিচালিত অভিযানে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানা গেছে। আহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দারা গ্রামে বিমানবাহিনী নিক্ষিপ্ত আটটি এলএস-৬ বোমায় এই হতাহতের ঘটনা ঘটেছে। অভিযানের পর কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যা থেকে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হচ্ছে। অ্যামনেস্টি জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত। গত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তান সরকার এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
২০২১ সালের আগস্টে কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকে টিটিপি খাইবার পাখতুনখোয়ায় হামলা ও সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে ৬০৫টি সন্ত্রাসী হামলায় অন্তত ১৩৮ বেসামরিক ও ৭৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত আগস্টেই ১২৯টি হামলার ঘটনা ঘটেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিভাগের আঞ্চলিক উপপরিচালক ইসাবেলে ল্যাসি বলেন, “নাগরিকদের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের কার্যক্রম হতাশাজনক।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ