ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আকাশে ১ লাখ ৬০ হাজার বছর পর দেখা মিলবে বিরল ধুমকেতুর
ডুয়া ডেস্ক : ১ লাখ ৬০ হাজার বছর পর পৃথিবীর আকাশে প্রথমবারের মতো একটি বিরল ধূমকেতু দেখা যাবে। কমেট সি/২০৪ জি৩ (অ্যাটলাস) নামের ধুমকেতুটি খালি চোখে দেখতে পাওয়ার মতো উজ্জ্বল থাকতে পারে। সোমবার (১৩ জানুয়ারি) ধূমকেতুটি সূর্যের কাছে সর্বাধিক নিকটবর্তী অবস্থানে (পেরিহেলিওন) পৌঁছায়। আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানায়।
নাসা জানিয়েছে, এই কাছাকাছি অবস্থানের ফলে ধুমকেতুটির উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি সোমবার রাত থেকেই দৃশ্যমান হতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, ধূমকেতুটি দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে।
নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (এটিএলএএস) গত বছর এই ধূমকেতুটি শনাক্ত করে। কক্ষপথের হিসাব অনুযায়ী ধূমকেতুটি সূর্য থেকে প্রায় ৮৩ লক্ষ মাইল দূর দিয়ে অতিক্রম করবে।
লন্ডনের কিংস কলেজ অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্স এবং কসমোলজি বিভাগ বিরল এই ধূমকেতুটি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির গবেষকরা এই ধূমকেতুকে ১ লাখ ৬০ হাজার বছরে একবার ঘটতে যাওয়া একটি বিশেষ ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
শনিবার নাসার মহাকাশচারী ডন পিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধূমকেতুর তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কক্ষপথ থেকে ধূমকেতু দেখা সত্যিই বিস্ময়কর। অ্যাটলাস সি/২০৪ জি৩ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)