ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ধারাবাহিক পতনে ক্রেতা সঙ্কটে ধুকছে শেয়ারবাজার
হাসান মাহমুদ ফারাবী:
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতন হচ্ছে দেশের শেয়ারবাজারে। যে কারণে সূচকের পাশাপাশি লেনদেন কমছে উল্লেখযোগ্য হারে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমছে। ধারাবাহিক দরপতনের কারণে প্রতিদিনই ক্রেতা সঙ্কট দেখা দিচ্ছে অনেক প্রতিষ্ঠানের। এর ধারাবাহিকতায় রবিবার ৭টি এবং আজ সোমবার আরও ৮টি প্রতিষ্ঠান ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে।
৮ প্রতিষ্ঠান হলো- বারাকা পাওয়ার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, জাহিন স্পিনিং, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
আগের দিন রবিবার হল্টেড হওয়া কোম্পানি ৭টি হলো- ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, র্ফাইস্ট ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, ইন্টারন্যাশনাল লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
এর মধ্যে আজ ও আগেরদিন ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে বারাকা পাওয়ারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সায়। আজ ডিএসইতে শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পযসা বা ৯.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়। আজ ডিএসইতে শেয়ারটির দর ৫৭ টাকা ৫০ পয়সা থেকে ৬৩ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ২৭ কোটি ৩০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকায়। আজ ডিএসইতে শেয়ারটির দর ২ টাকা থেকে ২ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৬৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- জাহিন স্পিনিংয়ের ৬০ পয়সা বা ৮.৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি