ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে ১৬ হাজার টন চাল বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে ত্রাণ হিসেবে বিতরণের জন্য সরকার ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দ দিয়েছে। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল প্রদান করা হবে। এই তথ্য জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফার স্বাক্ষরিত চিঠি থেকে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মন্ত্রণালয়ে নির্দেশ দিয়েছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার পূজা মণ্ডপে ভক্তদের আহার্য বিতরণের জন্য মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জন্যও পূজা মণ্ডপের সংখ্যা এবং মণ্ডপ প্রতি বরাদ্দের পরিমাণ ৫০০ কেজি হারে নির্ধারিত হয়েছে। জেলা প্রশাসকরা নিজ জেলার পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য এবং সংশ্লিষ্ট নিয়মাবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, পূজা মণ্ডপ বা মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)