ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঘুমের মান ও পরিমাণে পুরুষ-নারীর পার্থক্য
ডুয়া ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর মধ্যে ঘুম অন্যতম। সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ও ভালো মানের ঘুম নেওয়া আবশ্যক। তবে কি আপনি জানেন, ঘুমের পরিমাণে পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য রয়েছে? সাম্প্রতিক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী নারীদের ঘুমের প্রয়োজন পুরুষদের তুলনায় কিছুটা বেশি।
গবেষণায় দেখা গেছে, নারীদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। বয়স, হরমোন, মানসিক চাপ ও দৈনন্দিন দায়িত্বের কারণে নারীদের শরীর বেশি বিশ্রামের দাবি রাখে। বিশেষ করে পুরুষদের তুলনায় নারীদের জীবনধারায় চাপ ও উদ্বেগ বেশি থাকার কারণে তাদের ঘুমের মান ও সময় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
জৈবিক দিক থেকে দেখা গেছে, মেয়েদের ঘুম তুলনামূলকভাবে পাতলা ও ভঙ্গুর। তাই সময়মতো ঘুম না হলে তারা সহজেই ক্লান্তি ও মানসিক অবসাদে ভোগেন। অপরদিকে, পুরুষদের ঘুম তুলনামূলকভাবে গভীর হয়, ফলে ঘুম ভাঙার প্রবণতা কম থাকে।
প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের চাহিদা কিছুটা কমে যায়, তবুও নিয়মিত পর্যাপ্ত ঘুম নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ‘স্লিপ সাইকেল’ যাই হোক না কেন, নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস তৈরি করা প্রয়োজন। ছুটির দিনে ঘুম পুষিয়ে নেওয়ার চেষ্টা দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল