ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মেহজাবীনের প্রথম সিনেমা সাবা: গল্পের গভীরতায় পর্দার জাদু
বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশের দর্শকের জন্য মুক্তি পাচ্ছে সিনেমাটি। মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতি’ দেশে মুক্তি পেলেও, প্রথম সিনেমাটি দর্শকদের সামনে আসেনি।
নির্মাতা মাকসুদ হোসাইনের পরিচালনায় সিনেমায় দেখা যাবে সাবার জীবনসংগ্রাম, যেখানে বাবা মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে তার সংগ্রামের গল্প ফুটে উঠেছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। তিনি বলেন, “দীর্ঘ অপেক্ষার পর প্রথম সিনেমা হিসেবে এটি করা যে ভুল ছিল না, তার প্রমাণ এখন পাচ্ছি। সিনেমাটির জন্য অনেক প্রস্তুতি ও রিহার্সাল করেছি, কঠোর পরিশ্রম করেছি।”
মেহজাবীন আরও যোগ করেন, “দীর্ঘদিন বিনোদনের নানা মাধ্যমে কাজ করেছি, কিন্তু সিনেমা করা হচ্ছিল না। দর্শকরা সবসময় জিজ্ঞেস করত, কেন সিনেমা করছেন না। তবে আমি অপেক্ষা করেছি, নিজের মতো প্রথম সিনেমা করতে চেয়েছিলাম। এমন গল্প ও চরিত্র পেয়ে খুব আনন্দিত, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।” সিনেমাটি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর দেশে মুক্তি পাবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)