ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
'ভারত হামলা করলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি'
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে ভারত-পাকিস্তান সংঘাতের সময় রিয়াদকে ইসলামাবাদের পাশে দাঁড়াতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জিও টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যদি কোনো দিন ভারত পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে সৌদি আরব অবশ্যই আমাদের পাশে থাকবে। আমাদের স্বাক্ষরিত চুক্তির ৫ নম্বর ধারায় ‘যৌথ প্রতিরক্ষা’-এর কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। অর্থাৎ, যে দেশ আক্রমণের শিকার হবে, তা চুক্তির অংশীদার সকল দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।”
তিনি আরও বলেন, “এই চুক্তি পুরোপুরি প্রতিরক্ষামূলক। এটি ন্যাটো-ধাঁচের এবং আক্রমণাত্মক কোনো উদ্দেশ্য নেই। তবে যদি আমাদের ওপর হামলা হয়, আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।”
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ সেপ্টেম্বর। যদিও চুক্তির পুরো বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি, সৌদি একটি উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে চুক্তিতে সামরিক সহযোগিতার বিস্তৃত বিষয়গুলো অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি পাকিস্তানের পরমাণু ক্ষমতার সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক শক্তিকে সংযুক্ত করার একটি কৌশল। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র মুসলিম দেশ যার কাছে পরমাণু অস্ত্র রয়েছে। এছাড়া প্রায় ৬ লাখের বেশি সেনাসমৃদ্ধ দেশটির সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে অন্যতম।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি