ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যে ঘরোয়া উপায়ে পাবেন মাথাভর্তি চুল
নিজস্ব প্রতিবেকদ: পেয়ারা প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের দারুণ উৎস। পুষ্টিগুণে ভরপুর পেয়ারা পাতা আমাদের চুল ও ত্বকের জন্য ভালো। তবে অনেকেই জানেন না, পেয়ারার পাতার পাতা চুলের যত্নেও বেশ উপকারী।
প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পেয়ারা পাতা ব্যবহৃত হয়ে আসছে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুল পড়া রোধ করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সহায়তা করে।
আসুন জেনে নেওয়া যাক চুলে পেয়ারা পাতা ব্যবহারের উপায়গুলো কী কী -
১. পেয়ারা পাতার রস দিয়ে
এক মুঠো তাজা পেয়ারা পাতা ভাল করে ধুয়ে ব্লেন্ডারে পেস্ট করুন। এরপর পাতলা ছাঁকনিতে ছেঁকে নিন। মাথার ত্বকে সরাসরি সেই রস মালিশ করুন। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ব্যাকটেরিয়া কমবে ও খুশকি দূর হবে। মাথার ত্বকে প্রদাহের সমস্যাও কমবে।
২. পেয়ারা পাতার সেদ্ধ পানি
এক মুঠো পেয়ারা পাতা পানিতে দিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন। ঠান্ডা হলে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। পেয়ারা পাতায় থাকা ভিটামিন সি কোলাজেনের ক্রিয়াকলাপ বাড়ায় এবং চুল দ্রুত লম্বা করে। অন্যদিকে লাইকোপিন অতিবেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে ।
৩. পেয়ারা পাতা ও নারকেল তেল
পেয়ারা পাতার পেস্ট নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করুন। ঠান্ডা হলে মাথার ত্বকে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। নিয়মিত সপ্তাহে একবার ব্যবহার করলে এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে