ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাসা বরাদ্দে অনিয়ম : আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন উপ-পরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনা না করে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ করেছেন এবং ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়েছেন। এছাড়াও, তারা নির্ধারিত তারিখে বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাশেদ আহম্মেদ সাদী সরকারি বাসা বরাদ্দ সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন। যেহেতু অভিযোগগুলো তদন্তাধীন এবং স্পর্শকাতর, তাই তাদের চাকরিতে বহাল রাখলে আরও গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে পারে এবং তদন্ত প্রভাবিত হতে পারে। এই প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ১২(১) অনুযায়ী রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর পাশাপাশি, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের ভিত্তিতে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোও তদন্তাধীন এবং স্পর্শকাতর বলে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর