ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ফয়জুল করীমের সমাবেশে সরকারকে হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি ফয়জুল করীম দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। সমাবেশটি আয়োজিত হয়েছিল ‘জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ’-এর উদ্যোগে।
সমাবেশে ফয়জুল করীম বলেন, “আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আপনি (ড. ইউনূস) নিরপেক্ষ নন, কোনো দলের দিকে ঝুঁকে পড়েছেন।” তিনি গানের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বলেন, এটি আওয়ামী লীগের এজেন্ডা হলেও দেশের মুসলমান এবং উলামায়ে কেরামের আন্দোলনের কারণে বাস্তবায়ন হয়নি। ফয়জুল করীম দাবি করেন, গানের শিক্ষক নিয়োগ জাতীয়ভাবে মুসলিম শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বাংলাদেশি সংস্কৃতির নয়, বরং হারাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এরপরও গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে। ফয়জুল করীম আরও বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার শিক্ষক থাকা প্রয়োজন। সরকারের নীতিমালা অনুযায়ী ধর্মীয় শিক্ষা না দিলে কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না। তিনি সমাবেশে জানান, মুসল্লিরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেন, তাহলে সরকার একদিনও টিকতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ