ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ব্যাডস অফ বলিউড প্রিমিয়ারে একফ্রেমে শাহরুখ-কাজল
বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের এক স্মরণীয় রাত ছিল গত ১৭ সেপ্টেম্বর। এদিন আরিয়ান খানের পরিচালনায় নির্মিত 'ব্যাডস অফ বলিউড' সিরিজের গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকার মিলন ঘটে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান, কাজল, গৌরী খান, সুহানা খান এবং অজয় দেবগন।
কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিমিয়ারের বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের জন্য ছিল এক দারুণ চমক।
প্রথম ছবিতে দেখা যায়, কাজল অজয় দেবগন এবং শাহরুখ খানের মাঝে দাঁড়িয়ে হাস্যরসের মুহূর্ত তৈরি করছেন। তিনি দুজনকে কাছে টেনে নিয়ে বলেন, "দ্য বিপ-বিপস অফ বলিউড"। তার এই কথা শুনে সবাই হেসে ওঠেন। কাজল নিশ্চিত করেন যে তিনি ঠিকই বলেছেন, এবং শাহরুখও তা স্বীকার করেন।
এরপর কাজল লাল গালিচায় অজয়ের সঙ্গে দারুণ কিছু ছবি তোলেন। পরবর্তী ছবিতে শাহরুখ ও আরিয়ান খানের সঙ্গে একটি সেলফিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। আরেকটি ছবিতে কাজল গৌরী ও আরিয়ানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সুহানা ও গৌরীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে তিনি তার পোস্টটি সম্পন্ন করেন।
ছবিগুলোর ক্যাপশনে কাজল লিখেছেন, "'ব্যাডস অফ বলিউড'র সঙ্গে। অভিনন্দন আরিয়ান। তোমার শো আরও অসাধারণ হবে, এটাই নিশ্চিত! অত্যন্ত উত্তেজিত।"
'ব্যান্ডস অফ বলিউড' এর প্রিমিয়ার ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে নেটফ্লিক্সে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রথম সিজনে মোট ৬টি পর্ব রয়েছে। তবে দ্বিতীয় সিজন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী