ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ইভ্যালি যাত্রার শেষ : রাসেল দম্পতিকে ৩ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী এবং কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রায় দেন। রায় ঘোষণার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে পৃথক প্রতারণার পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনকে মোট ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বশেষ এই রায়টি ১৪ এপ্রিলের মামলার সঙ্গে সংশ্লিষ্ট। মূল মামলাটি ২০২৩ সালের ৭ ডিসেম্বর দায়ের করা হয় মো. আবুল কালাম আজাদের পক্ষ থেকে। মামলায় অভিযোগ আনা হয়, তারা ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সঙ্গে সুপরিকল্পিত প্রতারণা করেছেন। বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেছিলেন, কিন্তু ইভ্যালি পণ্য সরবরাহ না করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে ২৭ মার্চ প্রতিবেদন জমা দেয় এবং ৯ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে দণ্ড কার্যকর হবে, যা ই-কমার্স প্রতারণা মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল