ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
আজকের সহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় আগামী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে বিশেষ করে উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় ভারী থেকে মাঝারী ধরনের বৃষ্টি হবে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়া থাকতে পারে।
ঢাকায় আবহাওয়ার পরিস্থিতি:ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস বইছে। সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ সন্ধ্যা ৫:৫৯ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল ভোর ৫:৪৬ মিনিটে সূর্যোদয় হবে।
আগামী ৫ দিনের পূর্বাভাস সংক্ষেপে:
১৯ সেপ্টেম্বর: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। দেশের অন্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২০ সেপ্টেম্বর: রংপুর ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি, বাকি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
২১ সেপ্টেম্বর: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী থেকে মাঝারি বর্ষণ সম্ভাবনা। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
২২ সেপ্টেম্বর: খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি প্রবণতা বেশি। অন্যান্য বিভাগে মাঝারি বৃষ্টি হতে পারে।
২৩ সেপ্টেম্বর: বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় ঢাকায় ২ মিমি, রাজশাহীতে ২২ মিমি, রংপুরে ২৬ মিমি ও সিলেটে ১৬ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে লোকজনকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নদী-নালা ও পাহাড়ি এলাকায় অতিরিক্ত জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকি থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস