ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিতর্ক কাটিয়ে মাঠে ফিরেছে পাকিস্তান, সূচিতে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: ভারত ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে টুর্নামেন্ট বর্জনের কথা ভাবলেও শেষ পর্যন্ত মাঠে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভির হস্তক্ষেপে এবং দেশের ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে দল দেরিতে স্টেডিয়ামে পৌঁছানোয় আজকের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান দল আইসিসিতে অভিযোগ জানিয়েছিল, যা আমলে নেওয়া হয়নি। এর প্রতিবাদস্বরূপ আজ ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। তবে পিসিবি প্রধান মহসিন নকভি সাবেক পিসিবি প্রধান রমিজ রাজাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।
এই সিদ্ধান্তের খবর টিম হোটেলে পৌঁছাতে দেরি হওয়ায় পাকিস্তানি ক্রিকেটাররা নির্ধারিত সময়ে হোটেল ছাড়তে পারেননি। ফলস্বরূপ, স্টেডিয়ামে পৌঁছাতে বিলম্ব হয় এবং ম্যাচের টস ও শুরুর সময় এক ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টায় টস অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি মাঠে গড়াবে টসের ৩০ মিনিট পর, অর্থাৎ রাত সাড়ে ৯টায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের