ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
আমরা যা করেছি, তা দেশের ইতিহাসে কখনও হয়নি: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, "আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা না যে যা করছি তা দেখাতে পারব। আমি কী করছি, তা আপনারা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন।"
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের উপকণ্ঠে গ্র্যান্ড সিলেট হোটেলে এক অনুষ্ঠানে 'মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা' কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এই নতুন কার্যক্রমের আওতায় পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ মোট আটটি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।
ড. আসিফ নজরুল আরও বলেন, "আজকে আমরা এমন কিছু কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কখনও হয়নি। সরকার যে আইনি পরিবর্তন এনেছে, তা পরবর্তী সরকার চালিয়ে নিলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল সামনে পাওয়া যাবে।"
তিনি বলেন, মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে অনেক বিরোধ কম সময়ে, কম খরচে মীমাংসা করা সম্ভব হবে। এতে মামলার সংখ্যা কমবে এবং মানুষ দ্রুত সমাধান পাবে। প্রথম ধাপে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) থেকে দেশের ১২টি জেলায় এই কার্যক্রম শুরু হবে। এই জেলাগুলো হলো: সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।
বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এই নতুন উদ্যোগ আদালতের মামলার চাপ কমাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করবে। সাধারণ মানুষও আশা করছেন, মামলার দীর্ঘসূত্রিতা, খরচ ও জটিলতা থেকে মুক্তি পেতে এটি কার্যকর ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে সারাদেশে এটি চালু হলে বিচার ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন হিসেবে গণ্য হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ