ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, একদিনে মৃ'ত্যু ৫
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহীতে ৫১ জন, ময়মনসিংহে ১৯ জন, খুলনায় ১৪ জন এবং রংপুরে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার মধ্যেও উত্তর সিটি করপোরেশনে ১০০ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন এবং ঢাকা বিভাগে ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬১ জন মারা গেছেন। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রাণ হারিয়েছেন ৮১ জন, যা সর্বোচ্চ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল