ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ক্যালিফোর্নিয়ায় ১০ দিনের মধ্যে আরও বড় দাবানলের শঙ্কা
ডুয়া ডেস্ক: গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে এরই মধ্যে ২৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পাশাপাশি পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি আর ঘরবাড়ি। বাদ যায়নি হলিউড তারকাদের বাড়িঘরও। সর্বস্ব হারিয়েছে অনেকেই। তবে তীব্র বাতাসের কারণে আগামী কয়েকদিন এই দাবানল আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিজ্ঞানীরা।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের সাক্ষী হচ্ছে লস অ্যাঞ্জেলেস। দাবানলে প্রাণ গেছে ২৪ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পুড়ে গেছে কয়েক হাজার একর এলাকা। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছে অনেকেই।
দাবানল নিয়ন্ত্রণে আনতে কঠোর পরিশ্রম করছে দমকলকর্মীরা। বিমান থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও তীব্র বাতাসের কারণে তা বেশ কঠিন হয়ে পড়ছে। বাতাসের গতি বাড়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়।
লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যেসব এলাকায় দাবানল ছড়াচ্ছে, সেসব স্থানে আরও তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে দাবানল আরও বিস্তার লাভ করতে পারে বলে সতর্ক করেছে জাতীয় আবহাওয়া সংস্থা। একই সতর্কতা প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইনও।
তিনি বলেন, "দাবানলের এই ভয়াবহতার আরও বাকি আছে, এখনি শেষ না। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আরও একাধিক চরম দাবানল ছড়াতেপারে। এ সপ্তাহের শেষেই একটি বড় দাবানলের ঘটনা ঘটতে পারে। মূলত বাতাসের তীব্রতার কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় এই দাবানলে হতাহত আরও বাড়তে পারে।"
প্রতিবছর সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ঝোড়ো বাতাস বয়ে যায়, যাকে সান্তা আনা বলা হয়। এই বাতাস ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে। সোম ও মঙ্গলবার বাতাসের গতি আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানলে ২০০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন "যুদ্ধের দৃশ্য" হিসেবে উল্লেখ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ