×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ভূমিকম্পে কাঁপল জাপান

২০২৫ জানুয়ারি ১৩ ১৯:২৭:৩৯

ভূমিকম্পে কাঁপল জাপান

ডুয়া ডেস্ক : জাপানে ৬.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) ৯টা ১৯ মিনিটে দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের অল্প গভীরতার কারণে এটি একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রের নিকটবর্তী এলাকা গুলোতে আরও বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি এবং সরকারের তরফ থেকে কোনো বিশেষ সতর্কতাও জারি করা হয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত