ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন আইন উপদেষ্টার ভাইরাল পোস্ট
নিজস্ব প্রতিবেদক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ২০২০ সালের একটি ফেসবুক পোস্ট আবারও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ক্ষমতাসীনদের বিদেশে চিকিৎসা, সরকারি সুযোগ-সুবিধা এবং তাদের পারিবারিক সংযোগ বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার বেলা ৩টা ৫৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেন।
পোস্টে ড. আসিফ নজরুল উল্লেখ করেছিলেন, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বিদেশে চিকিৎসা নিতে পারবেন না, তাদের সন্তানরা সরকারের সঙ্গে যুক্ত হতে পারবে না এবং সপ্তাহে অন্তত একদিন গণপরিবহনে চলাচল করতে হবে। পাশাপাশি জনগণের টাকায় কোনো উদ্বোধন বা সাহায্য প্রদানের সময় তাদের নাম ব্যবহার নিষিদ্ধ থাকবে, সম্পত্তি ও আয়ের বিবরণ প্রকাশ করতে হবে এবং দুদকের একটি স্বাধীন ইউনিট শুধু তাদের ওপর নজর রাখবে।
পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সিঙ্গাপুর যাত্রা ‘মানবিক কারণে’ নেওয়া উচিত
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান