ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, ছিদ্দিকুর রহমান রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তীতে সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সির গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন। এই সময়ে তিনি তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩১ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন।
এছাড়াও, তার নামে খোলা ৫৭টি ব্যাংক হিসাবে ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ৮৮ কোটি ৮২ লাখ টাকার বেশি জমা হয় এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। দুদক মোট ১৭৭ কোটির বেশি টাকার এই লেনদেনকে অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।
এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত