ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা শিশুদের মাঝে আল মদিনা খাইরিয়াহ ফাউন্ডেশনের খেজুর বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের মাঝে তাজা খেজুর বিতরণ করেছে আল মদিনা খাইরিয়াহ ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ২০২৫ সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-০৭-এ এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
আল মদিনা খাইরিয়াহ ফাউন্ডেশন (রেজিস্ট্রেশন নং S-13855/2022) নিয়মিতভাবে বিভিন্ন দাতব্য ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। রোহিঙ্গা শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ খেজুর বিতরণের আয়োজন করা হয়। বিতরণের সময় শিশুদের মুখে আনন্দের হাসি দেখা যায়, যা এই উদ্যোগের মূল উদ্দেশ্য পূরণ করেছে।
ফাউন্ডেশনের পক্ষে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন মো. মোজাহিদুল ইসলাম। এই ধরনের মানবিক সহায়তা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের পুষ্টি চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা পালন করে। আল মদিনা খাইরিয়াহ ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় এবং আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।
আল মদিনা খাইরিয়াহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালামত উল্লাহ ডুয়া নিউজকে জানান, প্রতিষ্ঠানটি তার সকল কার্যক্রমে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর পাশে দাঁড়াতে সচেষ্ট। শিশু, মহিলা, প্রবীণ ও দরিদ্র পরিবারসহ সমাজের সর্বনিম্ন স্তরের মানুষের জীবনযাত্রা উন্নয়নে ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে নানা প্রকল্প পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এই মানবিক উদ্যোগগুলি শুধুমাত্র সাময়িক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দীর্ঘমেয়াদিভাবে প্রয়োজনীয় পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা গোষ্ঠীর জন্য স্থায়ী সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করা হয়। ফাউন্ডেশনটি বিশ্বাস করে, এ ধরনের সহায়তা সামাজিক সমতা ও মানবিক সহমর্মিতার শক্তিশালী ভিত্তি গড়ে তোলে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা