ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ধরা পড়ল মোবাইল, সীমান্তে রহস্যের কূটকৌশল
নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে সাড়ে ২৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ৮৫টি ভারতীয় এনড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে উপজেলার গেড়াখালী সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় এসব মোবাইল ফোন গুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী ভারত থেকে মোবাইল ফোনের একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি চৌকস অভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এসময় সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৮৫টি ভারতীয় এনড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের বাজার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা। তবে, চোরাকারবারীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি বলে বিজিবি আরো জানান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোন গুলো সাতক্ষীরা কাস্টমস্ এ জমা দেয়া হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট