ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তায় পড়বে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করে বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মমিনপুর ইউনিয়ন বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদের সমর্থন নিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিজয় সম্ভব নয়। যেভাবেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক না কেন, যদি আমরা সংহত থাকি, তা ব্যর্থ হবে। আমাদেরকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলীয় প্রধান তারেক রহমানের আদর্শ ও নেতৃত্বকে অক্ষুন্ন রেখে আন্দোলন চালিয়ে যেতে হবে।
তিনি সতর্ক করে বলেন, আ’লীগ এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত মোকাবেলা আমাদের নিজস্ব ঐক্য ও দৃঢ়তার ওপর নির্ভর করছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেই সময়ে নির্বাচন না হয়, তবে দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে।
সংবাদ প্রকাশের সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, শহিদুল কাউনাইন টিলু, শহিদুল ইসলাম রতন, সাইফুল ইসলাম ও এসকে সাদীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)