ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রথমবরের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা
ডুয়া ডেস্ক: চন্দ্র বিজয়ের প্রায় ৫৬ বছর পর প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে নভোযান পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ১৫ জানুয়ারি (বুধবার) নাসার প্রথম বাণিজ্যিক নভোযান চাঁদের উদ্দেশে রওনা হবে।
‘ব্লু ঘোস্ট মিশন ১’ নামের এই অভিযানে নাসা একটি রোবট, ‘ব্লু ঘোস্ট’ পাঠাবে। এই অভিযানে নাসার অংশীদার যুক্তরাষ্ট্রের বেসরকারি অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস রোবটটি তৈরি করেছে।
আগামী ১৫ জানুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৮ রকেটে ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে যাত্রা করবে। চন্দ্রপৃষ্ঠে প্রায় ৪৫ দিন কাটানোর পর এটি আবার পৃথিবীতে ফিরে আসবে। এই ৪৫ দিনে ব্লু ঘোস্ট নাসার প্রতিনিধির ভূমিকা পালন করবে এবং চাঁদের পরিবেশ এবং সেখানে ভবিষ্যতে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা সম্পর্কে অন্তত ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনা করবে।
অপরদিকে, মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তির পৃথিবী ও চাঁদের ওপর প্রভাব পরীক্ষা করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।
১৯৬৯ সালে নাসার অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে চন্দ্রবিজয় লাভ করা হয়েছিল। ওই বছর নভোচারী নীল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স প্রথমবারের মতো চাঁদে পা রাখেন।সূত্র: জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)