ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পিসিবি অভিযোগ খারিজ, আইসিসি ব্যাখ্যা
স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগে টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি। বিষয়টি আরও জটিল হলো যখন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ককে নির্দেশ দেন যে সূর্যকুমারের সঙ্গে হাত মেলবেন না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে এবং আইসিসির কাছে রেফারি পরিবর্তনের আবেদন জানায়।
তবে আইসিসি পিসিবির দাবি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। আইসিসি জানিয়েছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর কর্মকর্তারাই রেফারিকে জানিয়েছেন যে টসের সময় করমর্দন (হ্যান্ডশেক) করা হবে না।
আইসিসি পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ম্যাচ রেফারি ভারতীয় দলের পক্ষ থেকে কাজ করেননি এবং পাকিস্তানের ধারণা খারিজ করা হয়েছে।
ঘটনার পরেও ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলেননি। পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় ড্রেসিংরুমের সামনে সৌজন্যতা দেখাতে গেলে তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়।
এই আচরণের প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছেন। বিষয়টি মাঠে ন্যায়বিচার এবং খেলার শিষ্টাচারের প্রতি আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনা সৃষ্টি করেছে।
এভাবে ভারত-পাকিস্তান ম্যাচটি খেলাধুলার পাশাপাশি আচার-আচরণের কারণে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত