ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে ভোটের সরঞ্জাম সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের সরঞ্জাম সরবরাহের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ধাপে ধাপে এসব সামগ্রী পৌঁছানো হচ্ছে। সেপ্টেম্বরের শুরু থেকেই নির্বাচন কমিশনে (ইসি) বিভিন্ন আইটেম সংরক্ষণ করা হচ্ছে এবং চলমান চালান অনুযায়ী সরবরাহ অব্যাহত আছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগসহ প্রাথমিক সরবরাহ শুরু হয়েছে। বড় ও ছোট হেসিয়ান ব্যাগের চাহিদা ইতোমধ্যেই পূর্ণ হয়েছে, বাকিগুলো ধাপে ধাপে আসছে।
আট ধরনের নির্বাচনি সামগ্রীর মধ্যে লাল গালার ২৩ হাজার কেজির চাহিদার এক চতুর্থাংশ সরবরাহ শুরু হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লকের মধ্যে পাঁচ লাখ লক এসে গেছে। ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের চাহিদার পাঁচ লাখ সরবরাহ হয়েছে। মার্কিং সিলের ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ শুরু হয়েছে। ব্রাস সিল এবং গানি ব্যাগের সরবরাহ কিছু আইটেমে রিটেন্ডারের কারণে বিলম্বিত হচ্ছে।
বড় হেসিয়ান ব্যাগ ৭০ হাজার এবং ছোট হেসিয়ান ব্যাগ এক লাখ ১৫ হাজারের চাহিদা ইতোমধ্যেই পূর্ণ হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আগস্টের শুরুতে জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জামের কেনাকাটা শেষ হবে।
ভোটের সামগ্রীর অধিকাংশ সরবরাহ কেন্দ্রীয়ভাবে ইসি থেকে করা হয়। তবে কিছু মনোহরি জিনিস রিটার্নিং অফিসার স্থানীয়ভাবে সংগ্রহও করতে হয়। ভোটের প্রস্তুতিতে সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা ও কলম থেকে প্লাস্টিকের পাত পর্যন্ত এক কেন্দ্র বা বুথের জন্য প্রায় ২১ ধরনের জিনিস প্রয়োজন। নির্বাচনী আসন, ভোটার ও কেন্দ্র নির্ধারণের পর এসব সামগ্রী আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে ধাপে ধাপে বিতরণ করা হবে। ব্যালট পেপারসহ সমস্ত নির্বাচনি উপকরণ নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের আগেই কেন্দ্রে পৌঁছে যাবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা