ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অমশনের ঘোষণা
ডুয়া নিউজ: এবার চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান করে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের সামনে ৪০তম (ক্যাডেট) সাব-ইন্সপেক্টর ২০২৩ ব্যাচের অব্যাহতি পাওয়া সদস্যরা চাকরিতে পুনর্বহাল হওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হওয়ায়, এক সংবাদ সম্মেলন করে তারা আমরণ অনশনের ঘোষণা দেন।
অব্যাহতি পাওয়া ক্যাডেট আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস পান। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায়, আজ (১৩ জানুয়ারি) সকাল থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করি।"
তিনি আরও বলেন, "সকাল থেকে অপেক্ষা করেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায়, আমরা এখন থেকে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের সামনে অবস্থান করবো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত