ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
'ভারত থেকে রেলের ২০০ নতুন কোচ কিনছে বাংলাদেশ'
নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন যে, রেলওয়ের লোকোমোটিভ ও কোচের বর্তমান স্বল্পতা কাটাতে প্রকল্পের অধীনে ভারত থেকে মোট ২০০টি নতুন কোচ কেনা হবে। এর মধ্যে চলতি বছরই ২০টি কোচ রেলবহরে যুক্ত হবে এবং বাকি কোচগুলো পর্যায়ক্রমে দেশে এসে পৌঁছাবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য জানান।
ফাহিমুল ইসলাম আরও বলেন, রেল খাতকে লাভজনক করতে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবেই নয়, বরং মালামাল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তার সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং চিফ কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা