ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিনিয়োগকারীদের গলার কাঁটা কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৫টির দর কমেছে। যার মধ্যে ৪টি কোম্পানি বিনিয়োগকারীদের কাছে গলার কাঁটার মতো ছিল। আতঙ্কিত হয়ে কোম্পানি চারটির শেয়ারে বিক্রির চাপ বেশি ছিল। ফলে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের এক পর্যায়ে ক্রেতা সঙ্কটে হয়ে হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স এবং ফাস ফাইন্যান্স। এই ৪ কোম্পানি ডিএসইর দরপতনের শীর্ষ দশে অবস্থান করছে। কোম্পাগুলোর শেয়ার গত কিছুদিন যাবত পতনের বৃত্তে থেকে নামমাত্র মূল্যে নেমে এসেছে।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে সোস্যাল ইসলামী ব্যাংকের। ডিএসইতে ব্যাংকটির দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে ব্যাংকটির ৫৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা থেকে ২ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৭৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইতে ফাস ফাইন্যান্সের দর ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি