ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সূচক টেনে নামাল প্রভাবশালী আট কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ সেপ্টেম্বর) সুচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৫৫.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮.৩৫ পয়েন্টে। সুচকের এই পতনের নেতৃত্বে ছিল প্রভাবশালী ৮ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৮টি হলো- ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ইসলামী ব্যাক প্রাইম ব্যাংক এবং বিএটিবিসি। এই ৮ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে ২০ পয়েন্টের বেশি মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৮ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ২.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১ টাকা ৫০ পয়সায়। আজ শেয়ারটির দর ৭১ টাকা ১০ পয়সা থেকে ৭৪ টাকায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে ৩ পয়েন্টের বেশি মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ২.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২২ টাকা ৯০ পয়সায়। আজ শেয়ারটির শেয়ার দর ১২১ টাকা ৯০ পয়সা থেকে ১২৬ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৪ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে সিটি ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬ টাকায়। আজ ব্যাংকটির শেয়ার দর ২৫ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ১৩ কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৫ কোম্পানির মধ্যে- সোস্যাল ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট, রবি আজিয়াটা প্রায় ২ পয়েন্ট, ইসলামী ব্যাংক ১ পয়েন্টের বেশি, প্রাইম ব্যাংক ১ পয়েন্ট এবং বিএটিবিসি ১ পয়েন্ট মাইনাস করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি