ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
টিআরএমএস: কর জমা এখন হাতের মুঠোয়
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকে সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন সফটওয়্যার ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই কর সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে পারবেন। এনবিআর আশা করছে, এই প্ল্যাটফর্ম কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সফটওয়্যারটি উদ্বোধন করেন। তিনি বলেন, “এটি আধুনিক ও করদাতাবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
টিআরএমএসে নিবন্ধিত অনুমোদিত ট্যাক্স রিপ্রেজেনটেটিভরা করদাতাদের পক্ষে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। করদাতারা মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন ও ওটিপি শেয়ার করে তাদের অনুমোদন দেবেন। এরপর অনুমোদিত ট্যাক্স আইনজীবী বা আইটিপিরা প্রয়োজনীয় তথ্য সিস্টেম থেকে সংগ্রহ করে রিটার্ন জমা দেবেন। প্রতিটি রিটার্ন সফটওয়্যারে আলাদা আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
ড. সালেহউদ্দিন বলেন, “আমরা চাই মানুষের জন্য কিছু করে যেতে। কারণ, আগামী সরকারকে সময় লাগবে বিষয়গুলো বোঝার জন্য। যদি কিছুটা হলেও দেশের জন্য আশার আলো দেখাতে পারি, সেটাই আমাদের সাফল্য।”
তিনি কর আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, “সেবা খাতে হয়রানি যেন না হয়, সেদিকে নজর দিতে হবে। মানুষ ভালো সেবার জন্য মূল্য দিতে কৃপণতা করে না।”
তিনি প্রশংসা করে বলেন, “এই সফটওয়্যার পুরোপুরি দেশে তৈরি হয়েছে। বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের যে অভ্যাস রয়েছে, সেটি ভেঙে দেওয়ার মতো উদ্যোগ এটি। বাইরে থেকে যারা আসে তারা প্রায়ই নিজেদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে।”
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন সম্পূর্ণভাবে অনলাইনে বাধ্যতামূলক করা হবে। চলতি বছরই তৈরি হবে কর অ্যাপ। কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজ করতে পারলে অডিট সিলেকশন ও প্রক্রিয়াও স্বয়ংক্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম নাসিমূল হাই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি