ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে স্বর্ণের উর্ধ্বগতি, দেশে বাজুসের নতুন রেট প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দামের উর্ধ্বগতি বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলেছে। গত শনিবার (১ নভেম্বর) রাতের সময়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দর ঘোষণা করে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়, যা ১ নভেম্বর ছিল ২ লাখ ৯৬ টাকা। ২ নভেম্বর থেকে কার্যকর এই দামেই শনিবার (৮ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যের বৃদ্ধি এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুসারে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় (আগের দাম ২ লাখ ৯৬ টাকা)। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা), ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা), আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা (১ নভেম্বর ছিল ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি