ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।
ড. নাসিমুল গণি বর্তমান স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি প্রশাসনের কেন্দ্রবিন্দু মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্ব দেবেন। নতুন সরকার গঠনের প্রাক্কালে এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সচিবালয়ে এখন বিদায়ের সুর বাজছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাঁদের শেষ মুহূর্তের দাপ্তরিক কাজ গুছিয়ে নিচ্ছেন। অন্যদিকে, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সফল করতে মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয়েও প্রস্তুতি সেরে রেখেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ সোমবার গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ৩৭টি সরকারি বাসভবন পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হবু প্রধানমন্ত্রী যে স্থানে থাকার পছন্দ করবেন, সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ