ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, নতুন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। তবে একই শ্রেণির ক্রেতা হওয়া সত্ত্বেও কার্ডধারী ও ট্রাক থেকে পণ্য কেনা সাধারণ মানুষের জন্য ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। টিসিবি’র উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি বাদে) এই বিক্রি কার্যক্রম চলবে। সারাদেশে প্রতিদিন প্রায় ৪৫০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। অর্থাৎ ২০ দিনে মোট ৩৬ লাখ মানুষ এই সুবিধা পাবেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক থেকে পণ্য কিনতে হলে নিম্নবিত্ত ক্রেতাদের প্রতিটি প্যাকেজে কার্ডধারীদের তুলনায় ৬০ টাকা বেশি গুনতে হবে।
ভোজ্যতেল: কার্ডধারীরা প্রতি লিটার ১০০ টাকায় (২ লিটার ২০০ টাকা) পেলেও ট্রাক সেল থেকে কিনতে হবে ১১৫ টাকায় (২ লিটার ২৩০ টাকা)।
চিনি ও ডাল: ট্রাক সেল থেকে পণ্য কিনলে চিনিতে কেজিপ্রতি ১০ টাকা এবং ডালেও কেজিপ্রতি ১০ টাকা বেশি দিতে হবে।
এই দ্বিমুখী দাম নির্ধারণকে ‘বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির। তিনি বলেন, “পণ্যগুলো আলাদা কোনো শ্রেণির মানুষের কাছে বিক্রি করা হচ্ছে না; একই শ্রেণির মানুষের জন্যই এই কর্মসূচি। সেখানে দুই রকম দাম নির্ধারণ বৈষম্য তৈরি করবে। সরকারের মহতী উদ্দেশ্য সফল করতে উভয় প্রক্রিয়ায় একই দাম নির্ধারণ করা উচিত।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাড়তি মূল্যের মাধ্যমে ২০ দিনে ভর্তুকি বাবদ সরকারের প্রায় ২১ কোটি ৬০ লাখ টাকা সাশ্রয় হবে। তবে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বাড়তি ব্যয়ের এই বোঝা শেষ পর্যন্ত সাধারণ নিম্নবিত্ত মানুষের ওপরই চাপবে।
এদিকে, বছরব্যাপী সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে টিসিবি বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, নির্বাচনের পর রাজধানীর বাজার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকায় ক্রেতারা কিছুটা স্বস্তিবোধ করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল