ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশ সফলভাবে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখনই নির্দেশনা দেবে, তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে যে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল, ইতোমধ্যে তাঁদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান এসব কথা বলেন। এই অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশ সফলভাবে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের জানমাল ও জাতীয় স্বার্থ রক্ষায় যা করণীয় ছিল, তা সাহসিকতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী এখন নির্বাচিত নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা নিয়মিত অবস্থানে (ব্যারাকে) ফিরে যাবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনের গুরুত্ব বিবেচনায় নিয়োজিত বাড়তি ফোর্সগুলোর বড় অংশকে ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
ভাষণে সেনাপ্রধান ইউনিট প্রধানদের প্রতি কঠোরভাবে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। বর্তমান সময়ে গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে প্রতিটি সদস্যকে সচেতন থাকতে হবে, যাতে বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে