ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার (৯ নভেম্বর) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এই ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ। তিনি বলেন, আমাদের ওপর হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল থেকে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি অভিযোগ করেন, পুলিশ আমাদের ওপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন, অনেকের হাতে-পায়ে ও পেটে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। পিজি হাসপাতালে ভর্তি এক শিক্ষকের কপালের পাশে গুলি লেগেছে। অনেক শিক্ষক ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।
এর আগে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা ‘কলম বিসর্জন’ কর্মসূচির ঘোষণা দেন। পরে তিন দফা দাবিতে শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?