ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রাম বন্দরে বার্ড ফুডের আড়ালে ৬.৫ কোটি টাকার পপি সিড জব্দ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের আড়ালে বিপুল পরিমাণ নিষিদ্ধ পপি সিড (খাসখাস) জব্দ করেছে কাস্টমস হাউস। মোট ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ এ বীজের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে আটক এই চালানটি চতুরতার সঙ্গে বার্ড ফুড ঘোষণায় আমদানি করা হয়েছিল।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউস বিষয়টি নিশ্চিত করে।
কাস্টমস সূত্র জানায়, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ‘বার্ড ফুড’ ঘোষণায় এই পণ্য আমদানি করে। তাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করে এম.এইচ. ট্রেডিং সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড। চালানে মোট ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড দেখানো হলেও পরীক্ষায় দেখা যায়, এর মধ্যে মাত্র ৭ হাজার ২০০ কেজি আসল বার্ড ফুড এবং বাকিটা ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড।
চতুরভাবে কন্টেইনারের দরজার পাশে কিছু বার্ড ফুড রেখে নিচে পপি সিড গোপন করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শাখা চালানটি আটক করে এবং ২২ অক্টোবর ২০২৫ তারিখে কায়িক পরীক্ষা সম্পন্ন করে।
এরপর নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ল্যাবে পরীক্ষা করা হয়। তিন প্রতিষ্ঠানই নিশ্চিত করে যে, পণ্যটি পপি সিড।
আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পপি সিড আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে নিয়ন্ত্রিত পদার্থ। ফলে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী পুরো চালান জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, আমদানিকারকের ঘোষণায় চালানের মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, কিন্তু জব্দ করা নিষিদ্ধ পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমস হাউসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য দেশের বাজারে প্রবেশের আগেই আটক করা সম্ভব হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা