ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রপতি অপসারণে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে তাকে অপসারণ এবং সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, তার ওই বক্তব্য সাংবিধানিক শপথ ও দায়িত্বের পরিপন্থী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ জারি করেন। নোটিশটি সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তাকে অপসারণ করে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের ব্যবস্থা করতে হবে।
এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে নোটিশে।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনসহ সমসাময়িক নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন। সেই বক্তব্য ঘিরেই এ আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি