ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ
নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ রয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব সম্পদের ঘোষিত মূল্য প্রায় ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে অবস্থিত এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে তার সংশ্লিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানান, সেসব নথি বিশ্লেষণ করে বিদেশে সম্পদ ক্রয়ের অসংখ্য দলিল, চুক্তিপত্র, পেমেন্ট অর্ডার ও রসিদের সন্ধান পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই যুক্তরাজ্যে থাকা বিপুল সম্পদের তালিকা প্রস্তুত করা হয়।
তদন্ত সংস্থা মনে করছে, সম্পদগুলো অন্যত্র হস্তান্তর বা বিক্রির আশঙ্কা থাকায় সেগুলো ক্রোক করা প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী ২০১৪-২০১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯-২০২৩ সময়কালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিদেশে বিপুল সম্পদ থাকার তথ্য প্রকাশ্যে এলে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত