ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি বলেন, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এর মাধ্যমে দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা জোরদার এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলোর কাছে কৃষকদের সুদসহ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে (২৫ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব)। এই অর্থই মওকুফের আওতায় আসবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ সিদ্ধান্তে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। ঋণের দায়মুক্ত হয়ে তারা নতুন উদ্যমে উৎপাদনে মনোযোগ দিতে পারবেন, যা কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, কিস্তি পরিশোধে যে অর্থ ব্যয় হতো, তা কৃষকরা উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। ঋণমুক্তির ফলে তাদের ক্রেডিট রেকর্ডও উন্নত হবে এবং ভবিষ্যতে কম সুদে ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ বাড়বে। এতে উচ্চসুদের মহাজনি ঋণের ওপর নির্ভরতা কমবে।
সরকারের মতে, এ উদ্যোগের ফলে জাতীয় কৃষি উৎপাদন বাড়বে, আমদানিনির্ভরতা হ্রাস পাবে এবং গ্রাম থেকে শহরমুখী অভিবাসন কমতে পারে। গ্রামীণ অর্থনীতিতেও তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯১-১৯৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের সময় ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর